ছোট থেকেই আমি অনেক ঘাড় ত্যাড়া। আমি জানি, এই বৈশিষ্ট্যকে আমি নিজেও আমার নীতিমালার অন্তর্ভূক্ত করতে চাই না, কিন্তু কেন জানি মনে হয় আমার এই অভ্যাসটা আমাকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখে। আমি আমার জীবনে যত শক্ত ডিসিশন নিতে পেরেছি তা শুধু আমার এই একঘেয়ামি ঘাড় ত্যাড়ামির জন্যই। আমি আমার জীবনে সিংহভাগ মানুষজনকে চিনেছি আমার এই ব্যাপারটার জন্য এবং তাঁদেরকে বাদ দিয়েছি পর্যন্ত। মানুষের গুরুত্ব আমার কাছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাঁদের মধ্যে আমার প্রতি সন্মান বজায় থাকবে। আমি যত দ্রুত মানুষের সাথে মিশি তারচেয়ে দ্রুত মানুষকে চিনতে পারি এবং খুব সহজেই ইগ্নোর করতে পারি। আমি মূহুর্তের মূল্যায়ন করতে জানি , কিন্তু যে না জানে আমি তাকে খুব সহজেই হারিয়ে যাওয়া মূহুর্তগুলোর আফসোসটা বুঝিয়ে দিতেও জানি। আমি খুব সহজেই সবকিছুকে প্রসেস করি না, কারণ আমি মানুষের বায্যিক দেখে মানুষকে বিশ্বাস করিনা। লোক দেখানো ব্যাপারটা আমার মধ্যে নেই, তেমন আমি নিজেও তা পছন্দ করি না। তাই একজীবনে বহু মানুষ আমি ছেড়ে এসেছি। এমন বহু প্রাক্তন আমার জীবনে নেই শুধু তাঁদের স্বার্থপর চিন্তাভাবনার কারণে। হয়তো, বর্তমান কিংবা বহু ভবিষ্যৎ এভাবেই নাই হয়ে যাবে। আমি একলা মানুষ, একলা থাকতে অনেক বেশী পছন্দ করি। একটা কথা আছে না “আপনের চেয়ে পর ভালো , পরের চেয়ে জঙ্গল ভালো” এই টাইপ আরকি। কারও মনের অস্বস্তির কারণ হতে চাই না। যদি আমার এই ঘাড় ত্যাড়ামীর ব্যাপারটা কারও ভাল না লাগে তাহলে “আস সালামু আলাইকুম।” আসতে পারেন।
ছোট থেকেই আমি অনেক ঘাড় ত্যাড়া

Tags:আমার ভাবনা