Skip to content

ডেমন প্রিন্সেস

কখনো তাঁকে নিয়ে লিখতাম না। মেয়েটা আমার হাঁটুর বয়সী। আমার দেখা সুন্দরী নারীদের মধ্যে সে একজন, আমি এক দেখায় তাঁর প্রতি ক্রাশ খাইছিলাম। আমার ভাষায় সে একজন প্রিন্সেস, আমার মনে খুব কম নারীই এমন প্রিন্সেস তকমাটা নিতে পেরেছে। মেয়েটাকে ম্যাক্সিমাম টাইম আমার কাছে এ, আই জেনারেটেড মনে হয়। আমি জানি এমন সাসপিশিয়াস চিন্তা করাটা তাঁর জন্য কতটা কষ্টের। যদি সে ফেইক না হয়, বাস্তবিক যে মানুষটার ছবি দেখতেছি সে হয়। তাই প্রিন্সেস থেকে আমি তাঁর নামকরণ করতে চাই “ডেমন প্রিন্সেস।”

তাঁকে চিনি বেশীদিন হয়নি, নোটিশ করি মাস তিনেক হল। আইডিতে রিয়েক্ট, কমেন্ট করে। আমি মানুষের সাথে অনেক দূরত্ব বজায় রেখে চলি। খুব কাছের মানুষের সাথে চ্যাটিং করি, এই আরকি। কিন্তু আমার এই ডেমন প্রিন্সেসের সাথে বেশ কথা বলেছি। বিশেষ করে ঈদের সময়টাতে, প্রেমিকা ছিল তাঁর নানুর বাসায়। আমি মুটামোটি ফ্রি ছিলাম। কথাবার্তা বলতে ভালই লাগত, এর একটা প্রধান কারণ হতে পারে তাঁর লিখাগুলো। 

পরিণীতা ছদ্মনামে ফেইক আইডি দিয়ে সে লিখত। এতো চমৎকার! একটা মেয়ে এতো সুন্দর কি করে লিখে। আমি মূলত আরও বেশী ক্রাশ খাই তাঁর লিখা পড়ে, এতো ভাল কি করে লিখে। আমার একবার এটাও মনে হইছিল সে এ, আই জেনারেট করে লিখে। আমি তাঁর লেখার স্টাইলে সমস্যাও পেয়েছি। সেগুলো এখানে উল্ল্যেখ করতে চাচ্ছি না। 

সে আমার ক্রাশ এইটা তাঁকে বলি ঈদের দুই দিন পর।এর আগের রাতে তাঁকে স্বপ্নে দেখছি। কিন্তু এইটা তাঁকে বলবার উপায় নেই একদম। এমনিতেই আমার যা মনে আসে আমি মানুষকে তাই বলে দেই। ইভেন আমার প্রেমিকা তাঁর সম্পর্কে খুব ভালভাবেই জানে। কারণ আমি লুকোয় না, আর সেও ঝামেলা করে না। তাই তো আলহামদুলিল্লাহ্‌ এতো সুন্দর বন্ডিং। 

এরই মধ্যে আমি বিজি হয়ে যাই, ইভেন সেও। এতোটুকুই, কিন্তু যদি আমি কোনও রিলেশনশিপে না থাকতাম অবশ্যই তাঁকে আমার অনুভূতি বলতাম। এর কোন উপায় নেই, ক্রাশেরা দূর থেকেই সুন্দর। আমি জানি সে একদম ভুল পথে হাঁটতেছে, সে তাঁর যেই বয়স আমার সাথে উল্ল্যেখ করেছে এই বয়সে সে অজানার অপেক্ষায় আছে, আমি তাঁর একদম সায় দেই না। কারণ, এই যোগের প্রেম ভালবাসা উড়ন্ত বেলুনের মতো, ফেটে গেল তো শেষ হয়ে গেল। সুযোগ থাকলে আমি তাঁকে আলিঙ্গন করতাম, আর বলতাম আপনি একজন ডেমন প্রিন্সেস। 

আমি কাউকে পছন্দ করছি, আমার ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে কিন্তু বলতে পারছি না একদম। কারণ, আমি একজনকে ভালবাসি আর এইটাই আমার কমিটমেন্ট। মৃত্যু বাদে পৃথিবীর কোন ক্ষমতা নাই, আমাকে আমার পথ থেকে সরাবে। …. 

কিন্তু আমার কথা হইলো ক্রাশরে কেও মিস করে কেন? ক্রাশদের চোখে এত মায়া থাকে কেন? নাকি অন্যকিছু!

*সে যদি কখনো প্রমাণ করতে পারে অবশ্যই তাঁর নাম চেইঞ্জ করে দিবো।