Skip to content

শবনম!

আমি সচরাচর কিন্ডেলে বই পড়ি না। কিন্তু এমন সব পরিস্থিতি ফেইস করতে হয় আমাকে কিন্ডেলে না পড়ে আর উপায় থাকে না। আজকে সকাল বেলা হুট করেই একটা পোষ্ট সামনে পড়লো ফেইসবুকের ফিডে তখনই সৈয়দ মুজতবা আলীর “শবনম” বইয়ের ব্যাপারে জানতে পারলাম। আমার কাছে ওই পোষ্ট খুব ইন্টারেস্টিং মনে হয়েছিলো তাই ভেবে রকমারি তে সার্চ করলাম। উইশলিষ্টে এডও করলাম। একপর্যায়ে রাতে আমার বেডিকে শেয়ার করলাম যে এই বইটা কিনতে চাই, রকমারিতে অর্ডার করে ফেলি। সে বলল এখন থাক অর্ডার করা লাগবে না। কারণ আমি সবকিছু মিলিয়ে খুব স্ট্রাগলিং সময় পার করছি। সে বলল এখন নতুন বইয়ের প্রয়োজন নেই। কি আর করা বেডির কথা না রাখার দুঃসাহস করলাম না।

পরোক্ষণেই ভাবলাম আমি আমার কিন্ডেলে কেন পড়ছি না। আমি চাইলেই ডাউনলোড করে পড়তে পারি। তাই সার্চ করে অনলাইনে একটা ই-পাব ভার্সন পেলাম যেটি আমার কিন্ডেলে সাপোর্টেড না; পুরনো কিন্ডেলগুলোতে ই-পাব সাপোর্ট করতো। আমার কিন্ডেলও বেশ পুরনো সেই ২০২০ এর দিকে কিনেছিলাম। যাজ্ঞে, আমি ই-পাব টাই ডাউনলোড করলাম; ক্যালিব্রিটা ডাউনলোড করে ইন্সটল করলাম কারণ সিলিকন চিপের জন্য দেখলাম আলাদা নতুন আপডেট আসছে। আমি যখন লিখছি তখন অভ্র ব্যাবহার করে লিখছি। যদিও আমি পুরনো অভ্র দিয়ে লিখছি। আমি আমার লাইফে অভ্রর প্রতি কৃতজ্ঞ, কারণ আমার বাংলা লিখা খুব সহজ হইছে শুধু অভ্রর জন্যই। সরি, আমি খুব দ্রুত প্রসঙ্গ বদলে ফেলি এটা আমার বদভ্যাস।

ক্যালিব্রি দিয়ে আমার ই-পাব টা এজেডব্লিও৩ (AZW3) তে কনভার্ট করলাম। আর কিন্ডেল ইউএসবি দিয়ে কানেক্ট করার সাথে সাথেই দেখলাম ক্যালিব্রিতে আমার ডিভাইস দেখাচ্ছে আর আমি সরাসরি সেন্ড ও করে দিলাম। এখন আমি চাইলেই খুব সহজে কিন্ডেলে শবনম পড়তে পারবো। বেডির কথা রাখাও হল আমার কাজও হল; আপাতত আমাকে আলাদা করে বইয়ের জন্য কোনও খরচ করতে হল না। তবে একটা বিশেষ কথা এখন সময়টা এমন হয়েছে, যে একটা কফির টাকা দিয়ে চাইলে একটা বই কিনে ফেলা যায়। আপনি একটা ল্যাতে বা মকা না খেয়ে একটা বই কিনে ফেলতে পারেন। কিন্তু আমি সে ব্যাপারে যাচ্ছি না কারণ কফির প্রায়োরিটি আমার কাছে সবার উপরে।

আর এখন আমি সব কাজ ফেলে এই শবনম পড়ে শেষ করবো। হ্যাপি রিডিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *