ছোট বেলায় টুকটাক টাকা চুরি করতাম বাসা থেকে। অভ্যাস হয়ে গিয়েছিলো। কিন্তু কি কিনতাম তা জানেন? সুন্দর ক্যালকোলেটর, কলম, ডায়েরী, ইভেন একবার একহাজার (সম্ভবত) টাকা চুরি করে একটা ফিল্ম ক্যামেরা কিনেছিলাম। সেই সময়ই ক্যামেরার প্রতি আমার ভয়াবহ টান ছিল। বাসায় ধরা খাইলাম আম্মার কাছে, অত:পর সে ক্যামেরা আমার চাচার মাধ্যমে ফিরত দেয়া হলো। শিপন চাচা, তখন তিনিও কিঞ্চিৎ এক্সসাইটেড ছিলেন। তিনি দুইটা ফিল্মও কিনেছিলেন তাঁর টাকা দিয়ে। আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম। কিন্তু চাচা সেই ফিল্ম টা আমাকে আর দেয় নাই। আমি তখন চতুর্থ বা পঞ্চম শ্রেণিতে পড়ি৷ তখন থেকেই প্রতিটা ছোট ছোট ডিভাইস আমাকে টানতো। এখনো সেই বলয় থেকে বেরুতে পারি নাই। আমি আসলে আমার বাবা – মাকে বহু কষ্ট দিছি। কিন্তু উপায় ছিল না৷ আমি চাইলে কখনো পেতাম না আর ক্লাস ফোর বা ফাইভের বাচ্চারে কেও ক্যামেরা কিনে দিতো না। 😅
